সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস | চ্যানেল খুলনা

যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহন বিমান খোয়াতে হয়েছে মার্কিনিদের।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল দুটি পরিবহন বিমান। কিন্তু সেগুলো ইরানে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও তিনটি পরিবহন বিমান। যেহেতু ওই দুটি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না। তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারে।

ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা। আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশ সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এদিকে ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ আমরা তাকে উদ্ধার করেছি! আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!”

সূত্র: নিউইয়র্ক টাইমস

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।