সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে আসবে না, ভালো হয়েছে : জো বাইডেন | চ্যানেল খুলনা

ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে আসবে না, ভালো হয়েছে : জো বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ সিদ্ধান্তে খুশি হয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, ট্রাম্প অনুষ্ঠানে আসবে না, এটা ভালো হয়েছে।

গত শুক্রবার ট্রাম্প এক টুইটে ঘোষণা দেন, তিনি বাইডেনের অভিষেকে যাবেন না। ট্রাম্প অনুষ্ঠানে না যাওয়ার এ ঘোষণায় বেশ খুশি বাইডেন। তিনি বলেছেন, এই একটা বিষয়েই তার (ট্রাম্প) সঙ্গে আমি একমত হতে পারছি। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগামী ২০ তারিখের ওই অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন এ ডেমোক্র্যাট নেতা। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্টকে আসার জন্য স্বাগতম, তাকে পেলে আমি নিজেকে সম্মানিত বোধ করব।

ডোনাল্ড ট্রাম্পকে আবারও অভিশংসনের বিষয়ে বাইডেন বলেন, ট্রাম্প তার সম্পর্কে আমার খারাপ ধারণাকেও ছাড়িয়ে গেছেন। তিনি দেশের জন্য লজ্জা, গোটা বিশ্বের জন্য লজ্জা। তিনি অফিসে থাকার উপযুক্ত নন।

এসময় ক্যাপিটল ভবনে হামলা চালানো ট্রাম্পের উগ্র সমর্থকদের সঙ্গে কী করা হবে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন তারা একদল দুষ্কৃত, বিদ্রোহী, শেতাঙ্গ আধিপত্যবাদী মাত্র। তারা সন্ত্রাসী, অভ্যন্তরীণ সন্ত্রাসী।
বাইডেনের অভিষেকের আর মাত্র ১১ দিন বাকি তবে এখনো ভবিষ্যৎ মন্ত্রিসভার কোনো সদস্যের সিনেট থেকে অনুমোদন মেলেনি। তাই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের অংশগ্রহণকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয়। তবে অভিষেক অনুষ্ঠান বর্জনের ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ১৮৬৯ সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন তার উত্তরসূরীর অভিষেকে অংশ নেননি।

সূত্র: আলজাজিরা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।