সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যারা চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না- সাবেক এমপি হাবিব | চ্যানেল খুলনা

যারা চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না- সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বলেছেন, যারা চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না। বিএনপি’র কোনো নেতাকর্মী সালিশ বিচার করতে পারবে না। জমি দখল, ঘের দখল, সাধারণ মানুষের উপর হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে আমাদের হয়রানি করেছে তাদেকে চিহ্নিত করে রাখতে হবে তবে তাদের অপদস্থ করা যাবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালা সরকারী কলেজের হলরুমে উপজেলা বিএনপি’র উদ্দ্যেগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এসময় হাবিব বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ট ও নিরপেক্ষ। বিগত সরকারের মতো কারচুপির নির্বাচন আর হবে না। সে কারণে যারা জনপ্রতিনিধি হতে চান তাদের এলাকায় মানুষের কল্যাণে কাজ করেন।

তিনি বলেন, শারদীয় দূর্গাউৎসবে পূজা অর্চনায় নিয়ে ষড়যন্ত্র হতে পারে। বিএনপি’র নেতৃত্বে প্রতিতি ইউনিয়নে প্রতিটি মন্দির কমিটি করে তাদের ধর্মপালনে সবধরণের সহযোগীতা করতে হবে।

জেলা বিএনপি’র নেতা তারিকুল হাসান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম মোন্তফা, মোঃ জিল্লুর রহমান, মোহাব্বত হোসেন, রাশিদুল হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।