সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর | চ্যানেল খুলনা

যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

দায়িত্ব গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না; তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য শাস্তি পেতেই হবে। আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, এই ট্রাইব্যুনালে যেসব অপরাধী বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ—যারা কোনো অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যে মামলাগুলো বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব-জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারকার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি।’

আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার দক্ষতা এবং মেধা সবকিছু প্রয়োগ করব। আমি আরও দক্ষতার সঙ্গে এই মামলাগুলো পরিচালনা করতে চেষ্টা করব। চেষ্টা করব কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণরূপে আইনের মধ্য থেকে প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারও প্রতি থাকবে না। আইন অনুযায়ী বিচারকার্য হবে। এর বাইরে অন্য কোনো নির্দেশনা আমার কাছে নেই।’

ট্রাইব্যুনালের বিচারের গতি কমে যাবে বা আওয়ামী লীগের আসামিরা সুবিধা পাবেন—এমন আলোচনা অনলাইনে চলছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ প্রসিকিউটর বলেন, একটা দলীয় সরকার ক্ষমতায় এসেছে দেশের গতি বাড়ানোর জন্য। প্রত্যাশা করতে পারেন, গতি কমবে না, আরও বাড়বে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করলেন রাষ্ট্রপতি

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহনমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।