সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ৫৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’ | চ্যানেল খুলনা

যশোরে ৫৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

যশোর প্রতিনিধি:: যশোরে বুধবার (১৮ বুধবার) নতুন করে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে যশোরে মোট ৫৯ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হলো।
এদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আসা এবং তাদের সাহচর্যে থাকা লোকজন। গত মঙ্গলবার (১৭ মার্চ) এই
সংখ্যা ২৪ জন ছিল। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিকেলে এই তথ্য দিয়েছেন।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৭ মার্চ ইতালি থেকে যশোরের চৌগাছায় ফেরেন এক দম্পতি।
এরপর তারা ঝিনাইদহে গেলে সেখানে প্রথম তাদের হোম কোয়ারেনন্টাইনে রাখা হয়। অপরদিকে চৌগাছায় ওই
ব্যক্তির বাবাসহ পরিবারের ৬ জনকে স্বাস্থ্যবিভাগের কর্মীরা হোম কোয়ারেন্টাইনে রাখেন। ৮ মার্চ সৌদিআরব
থেকে মণিরামপুরে ফেরেন এক নারী। ১৩ মার্চ শার্শার এক ব্যক্তি ইতালি থেকে ফেরেন। ১৬ মার্চ ওমান থেকে
ফেরেন এক নারী। স্বাস্থ্যবিভাগ বিদেশ ফেরৎ ওইসব ব্যক্তিদের সাথে সাথে তাদের সংস্পর্শে আসা লোকজনকেও
বিশেষ পর্যবেক্ষণে রেখেছে।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যাদের আমরা তত্ত্বাবধানে রেখেছি, তাদের প্রত্যেকের কাছে আমাদের
ফোন নাম্বার রয়েছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে রয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে
তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি। সকলেই
সুস্থ রয়েছেন।
তিনি বলেন, আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে- সেগুলো বুঝিয়ে দিয়েছি।
একইসঙ্গে স্থানীয় গণ্যমান্যদের বিশেষ করে দায়িত্বশীলদের তাদের বিষয়ে নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।