সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি | চ্যানেল খুলনা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

যশোরে এক যুবকের পেট থেকে ২ হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মাসুদ রানা (২০)। আটকের পর তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার এক্স-রে করিয়ে তাঁর পেটে ইয়াবা শনাক্ত হয়।

মাসুদ রানা জেলার শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।

র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানান, তাঁর পেটে আনুমানিক ২ হাজার ২০০ ইয়াবা বড়ি রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে মাসুদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে পেট থেকে ইয়াবাগুলো বের করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

যশোরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।