সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে যাত্রীবাহী বাসে তরুণী ধর্ষণ | চ্যানেল খুলনা

যশোরে যাত্রীবাহী বাসে তরুণী ধর্ষণ

যশোর প্রতিনিধিঃ যশোরে যাত্রীবাহী বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১০/১০/২০২০ তারিখ) গভীর রাতে ওই তরুণীকে উদ্ধারের পর যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির নামের এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।
ভুক্তভোগী তরুণী জানিয়েছে, বৃহসপতিবার বিকেলে ওই তরুণী রাজশাহীর বহদ্দার মোড় থেকে এমকে পরিবহনের একটি বাসে করে যশোর আসছিলো। পথিমধ্যে বাসের সুপারভাইজার তাকে একটি জুস খেতে দেয়। এরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে ওই তরুণী টের পায়, সে ধর্ষণের শিকার হচ্ছে। তরুণীর দাবি, বাসটির হেলপার ও সুপারভাইজার তাকে ধর্ষণ করেছে।
ওই তরুণী প্রায়ই মনিরের বাসে করে রাজশাহী যাওয়া-আসা করতো। গতকাল ০৮ সেপ্টেম্বর বিকেলে সময়মত পৌঁছুতে না পারায় মনিরের বাসটি আগেই ছেড়ে আসে। পরে ওই তরুণী এমকে পরিবহনের একটি বাসে করে যশোর মনিহার বাস টার্মিনাল এলাকায় আসে। রাত এগারটারদিকে সেখানে সে মনিরের সাথে যোগাযোগ করে। পরে মনির তাকে বাসে করে মুড়লী এলাকায় নিয়ে যায়। সেখানে তারা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন বখাটে তাদেরকে আটক করে ছবি তোলে ও ভিডিও করে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সময় পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে মনিরকে আটক করে তারা। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মি. মনিরুজ্জামান। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান হিমেল জানান, বর্তমানে ওই তরুণীর শারীরিক অবস্থা ভালো আছে।
সদর হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহম্মেদ জানান, ইতোমধ্যেই গাইনী ডাক্তারকে নির্দেশনা দেয়া হয়েছে ভিকটিমের আলামত সংগ্রহের জন্য। প্রতিবেদন আসার পরেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।