সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে প্রবেশ নিষেধ : কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী | চ্যানেল খুলনা

যশোরে প্রবেশ নিষেধ : কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রভাব প্রকপ হওয়ায় যশোর জেলায়
প্রবেশ ও প্রস্থান নিষেধ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ তার নিজেস্ব ফেসবুক পেজে এই নিদের্শনা দেন। কিন্তু লকডাউন করা হয়নি বলে উল্লেখ করেন।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের থেকে কঠোর অবস্থানে আছে। শহরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের সম্বনয়ে চলছে বিভিন্ন স্থানে টহল। ফলে যশোরের জনসাধারণ আগের তুলনায় অনেকেই বাসায় থাকছে । কেউ বাইরে বের হচ্ছে না। ফলে জনসমাগম কিছুটা কম হতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গত দুইদিনে কয়েক শত মোটরসাইকেল আরহীকে থামিয়ে বাড়ি পাঠিয়েছে পুলিশ। সেই থাকে যাত্রী নিয়ে চলাচল করায় ১২ টি ইজিবাইক জব্দ করে পুলিশ। এমনটাই বলেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি তৌহিদুল ইসলাম।
আজ ( ৮ এপ্রিল ) সকালে র‌্যাবের ভ্রামমান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের দড়াটায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।যারা বিনা প্রয়োজনে বাসার বাইরে আসছে তাদেরকে জরিমান করা হয়। সাথে সাথে প্রায় অর্ধশত মোটসাইকেল আরহী ও বিভিন্ন যানবহন চালকদের জরিমানা করা হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।