সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ একজন আটক | চ্যানেল খুলনা

যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ একজন আটক

যশোরে ৫টি অস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ লিটন গাজী নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে যশোর সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার মধুগ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডিবির ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, লিটন গাজী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রের চালানটি চট্টগ্রামে পাঠানোর জন্য ভারত থেকে আনা হয়েছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।