সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে নিজ ঘরে স্টিলের বাক্সে মিললো গৃহবধূর মরদেহ, স্বামী আটক | চ্যানেল খুলনা

যশোরে নিজ ঘরে স্টিলের বাক্সে মিললো গৃহবধূর মরদেহ, স্বামী আটক

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্স থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুচিত্রা দেবনাথ (৫৮) ওই গ্রামের তপন দেবনাথের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করে মরদেহ বাক্সে লুকিয়ে রেখেছিল। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়েছিলেন তিনি। এ ঘটনায় স্বামী তপন দেবনাথকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তার স্বামী তপন দেবনাথ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসতঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান লেপ ও কাপড়ের নীচে স্ত্রীর নিথর দেহ রয়েছে। তখন তিনি থানায় খবর দেন।

পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বাক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।