সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ত্রাণ পাইনি নওয়াপাড়া ইউপির ৩০০ পরিবার | চ্যানেল খুলনা

যশোরে ত্রাণ পাইনি নওয়াপাড়া ইউপির ৩০০ পরিবার

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের
বেলতলাস্থ এলাকার প্রায় ৩০০ অসহায় পরিবার কোনো ত্রাণ সহায়তা পাইনি। যাদের মধ্যে অধিকাংশ মানুষ রিক্সা-ভ্যান চালক, দিন মজুর। এলাকার মানুষ জানায় ইউনিয়ন পরিষদ থেকে এখনো পর্যন্ত কোনো ত্রাণ তারা পাইনি। ফলে তাদের না খেয়ে দিনযাপন করতে হচ্ছে। বর্তমানে সব কিছু বন্ধ থাকায় কোনো কাজ করতে না পারায় এসব পরিবার এখন হতাশায় ভুগছে । ছোট শিশু আর বৃদ্ধদের নিয়ে আছে দু:চিন্তায়। বাদাম বিক্রেতা লিয়াকত আলী জানায়, আমি বাদাম বিক্রি করি কিন্তু এখন সব স্কুল কলেজ বন্ধ কোথাও কেউ নেই। আর সরকার বলেছে বাড়ি থাকতে তাই বের হতে পারি না ফলে আয় রোজগার নেই। সরকারের সহায়তা পেলে খেয়ে বাচতে পারতাম। রোকেয়া নামে এক মহিলা বলেন, তার পরিবারে সদস্য সংখ্যা ০৩ জন। স্বামীর কাজ না থাকায় ছোট ছেলেকে নিয়ে খুব কষ্টে তাদের দিন কাটছে। এলাকার প্রায় মানুষের একই রকম অবস্থা।
এ বিষয় নিয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের মেম্বার মো: রুহুল আমিনের সাথে কথা বললে তিনি
জানান, ইউনিয়ন পরিষদে ৩ চালান ত্রাণ আসছে। প্রথমবার ১০০ জনের এবং পরে ২ বার ২০০ জনের যার মধ্যে ৩য় বার ৫০ টি ছিল ঋষি সম্প্রদয়ের জন্য বরাদ্ধ। আর এই ২০০ ত্রাণের বিপরীতে স্লিপ জমা পড়েছে ২০০০। তিনি বলেন আমার ওয়ার্ডে মোট ১৭ জন কে ত্রাণ দিতে সক্ষম হয়েছি। অনান্য ওয়ার্ডের অবস্থাও একই রকম। যে পরিমাণে ত্রাণ আসছে তা সকলের মাঝে প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে তিনি ব্যক্তি উদ্যোগে তার এলাকার মানুষকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।