সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ত্রাণের সেই চাল চুরির প্রমাণ মেলেনি মামলা খারিজ, দু’জনই মুক্ত | চ্যানেল খুলনা

যশোরে ত্রাণের সেই চাল চুরির প্রমাণ মেলেনি মামলা খারিজ, দু’জনই মুক্ত

যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর সানতলা এলাকার পেপসি কোম্পানির মধ্যে থেকে ৮০ বস্তার চাল উদ্ধার ও দুই জন আটকের বিষয়টি ‘ষড়যন্ত্র’ বলছে ভুক্তভোগীরা। পুলিশও তদন্তে সরকারি চাল আত্মসাতের বিষয়টি সত্যতা পায়নি। এজন্য আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করে। বিচারক প্রতিবেদন দেখে মামলা খারিজ করে আটক রাকিব হাসান শাওনসহ দুই জনের মুক্তির আদেশ দেন।
সূত্র মতে, খাদ্য সংকটে পড়া দেশের মানুষের জন্য যশোর শহরতলীর সানতলার একটি গোডাউনে ত্রাণ সরবরাহের জন্য প্যাকেট করা অবস্থায় গত ৭ এপ্রিল যশোর জেলা ডিবি পুলিশ বিপুল পরিমাণ চাল, ডাল, আলু জব্দ ওই  লামালের মালিক হিসেবে আটক করে যশোর জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওনকে। অভিযোগ ছিল, ওই গুলো সরকারি ত্রাণের চাল। পুলিশ তাৎক্ষণিকভাবে ৫৪ ধারায় মামলা দিয়ে শাওনকে পাঠায় জেলহাজতে। ৮ এপ্রিল আদালত শাওনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দেয়ার জন্য তদন্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার সময় দেন। এদিনই সকালে বাঘারপাড়ার খাজুরা বাজারে দেলোয়ার এন্ড ব্রাদার্সে তদন্তে যান সহকারী কমিশনার (ভূমি), বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী খাদ্য পরিদর্শক। তারা সেখানে তদন্ত করে শাওনের কেনা চালসহ সকল মালামাল বৈধ বলে ঘোষণা দেন।
তদন্ত কর্মকর্তা যশোর জেলা ডিবি পুলিশের সহকারী পরিদর্শক অরুণ কুমার দাস কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা এবং
তদন্ত শেষে তাদের আদাল থেকে অব্যাহতি প্রতিবেদন দাখিল করেন। তিনি তার প্রতিবেদনে বলেন, সার্বিক তদন্তে জানা যায় জব্দকৃত মালামাল গরীব ও দুস্থদের মাঝে বিলি বন্টনের উদ্দেশ্যে ঘটনাস্থলে জব্দকৃত মালামাল মজুদ রাখেন। মামলায় ফৌজদারি দ-বিধির ৫৪ ধারায় আনা অভিযোগ হতে অব্যাহতি দেয়ার জন্য তদন্ত কর্মকর্তা যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দেন। বিচারক রাকিব হাসান শাওন ও তার বন্ধু হাসিবুল হোসেনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলা খারিজ করে দেন। এবং রাকিব হাসান শওন ও হাসিবুল হোসেন শান্তকে মুক্তি দেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।