সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ঘরে থাকছে না মানুষ, ইজিবাইকে সয়লাব শহর | চ্যানেল খুলনা

যশোরে ঘরে থাকছে না মানুষ, ইজিবাইকে সয়লাব শহর

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : চলমান করোনাভাইরাস এর সংকট মুহূর্তে ঘরে থাকছে না যশোরের মানুষ। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আড্ডা দিতে দেখা যাচ্ছে এসব মানুষকে। গত ২৫/০৩/২০২০ তারিখ সাধারণ ছুটি ঘোষণার পরে ২-৩ দিন মানুষ ঘরে থাকলেও এখন তারা আর ঘরে থাকছে না। শহর-গ্রামে দুইয়ের চিত্রই এক। কিছু দিন আগে যশোর শহরের সকল সড়কগুলো খালি থাকলেও এখন আবার তা লোকসমাগমে মুখরিত হয়ে উঠেছে। শহরের ইজিবাইক আর রিক্সার সংখ্যা বেড়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় যশোর মনিহারে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে। বাস বন্ধ থাকার কারণে ইজিবাইকের সংখ্যা আগের তুলনায় বেশি । জনসাধারণের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একমাত্র বাহন এখন ইজিবাইক। যা দূর দূরান্তে চলে যাচ্ছে।
যশোর থেকে মনিরামপুর, কেশবপুর, নওয়াপাড়া, বাঘারপাড়া এসব স্থানে যাচ্ছে এসকল ইজিবাইক। যাত্রীদের থেকে নিচ্ছে দিগুণ ভাড়া। অথচ সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এসব জায়গায়। একটি ইজিবাইকে ৬ জন যাত্রী বসে ঘেষাঘেষি করে। ফলে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
অন্য দিকে গ্রামের চিত্র একই রকম । বিকাল থেকে রাত পর্যন্ত অবাধে আড্ডা চলছে গ্রামের বাজার গুলোতে । স্থানীয় প্রশাসন সতর্ক করার পরও তারা মানছে না। এমনকি সেনাবাহিনী টহল দেওয়ার পরও একই অবস্থা।
দেখা গিয়েছে সেনাবাহিনী টহল দিয়ে চলে যাওয়ার পরে আবারো বাজারে দলে দলে লোকসমাগম হচ্ছে। যা এলাকার মানুষের জন্য হুমকিস্বরূপ। সচেতন মহলের দাবি অতি দ্রুত এসব বাজার গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে নজরদারি বাড়ানো, যাতে করে সকল প্রকার গণজামায়েত বন্ধ হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।