সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে গণপিটুনিতে গরু চোর নিহত | চ্যানেল খুলনা

যশোরে গণপিটুনিতে গরু চোর নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের ঝিকরগাছায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ইলিয়াস (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ইলিয়াস ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের ফজলুর ছেলে এবং আহত আব্দুল (৩০) একই উপজেলার মল্লিকপুর গ্রামের কালু মোল্যার ছেলে। বুধবার (২২ জানুয়ারি) রাত দেড়টা থেকে দিকে এই গণপিটুনির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনসান মোল্যার তিনটি গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পায়। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পার্শ্ববর্তী দোস্তপুর স্কুল মাঠে ফেলে রেখে দেয়। ঝিকরগাছার পুলিশ তাদের উদ্ধার করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল ৮টা ১২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আহত ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।