সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে গণপরিবহন ধর্মঘট ২৮ ডিসেম্বর | চ্যানেল খুলনা

শ্রমিক সমিতির নির্বাচন দাবি

যশোরে গণপরিবহন ধর্মঘট ২৮ ডিসেম্বর

করোনায় স্থগিত যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবিতে ২৮ ডিসেম্বর ১৮ রুটে গণপরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। নির্বাচনের ওপর প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মনিহার চত্বরে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নির্বাচন বাস্তবায়ন সংগ্রাম কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু।

জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে করোনা পরিস্থিতির অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ করতে পারবে শ্রমিকরা। সেক্ষেত্রে জানুয়ারিতে তাদের ভোটের প্রস্তুতি নিতে বাধা নেই।

বক্তারা বলেন, গত ৯ মাস যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হচ্ছে না। শ্রমিক নেতারা এমপি ও প্রশাসনের কাছে বারবার ধর্না দিচ্ছেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোর্ত্তজা হোসেন, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন, যশোর জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম সিদ্দিকী আলম, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যশোর জেলা পরিবন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহেদ হোসেন জনি, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু প্রমুখ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।