সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে এসি ল্যান্ডকে ধাক্কা দেওয়া সুব্রত দাস আটক | চ্যানেল খুলনা

যশোরে এসি ল্যান্ডকে ধাক্কা দেওয়া সুব্রত দাস আটক

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কর্তব্যরত অবস্থায় এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যাওয়া সেই সুব্রত দাস ওরফে অতিম (৩২) কে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে আটক করেছে থানা পুলিশ। আটক সুব্রত দাস ওরফে অমিত পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের (পুজা মন্দিরপাড়ার) মৃত-রতন কুমার দাসের ছেলে। এসময় তার নিকট থেকে একই রেজিষ্ট্রেশন নাম্বারের (যশোর-ল-১১-২৩৩৫) দুটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত উপজেলার বেনেয়ালী গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল শাকিলকে গত সোমবার আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল । জানাগেছে, চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া ঝিকরগাছার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসান রোববার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামকস্থানে নাম্বারবিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালক, মাক্স ব্যবহার নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন। এসময় দ্রুত গতির উক্ত মোটরসাইকেলটির চালক সুব্রত দাস ওরফে অতিম মোটরসাইকেলের গতি না কমিয়ে (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়। এসময় এসিল্যান্ড মারাত্বক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গীরা দ্রুত তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনায় তার ডান পায়ের বেশ কয়েকটি স্থান ভেঙ্গে গেছে এবং কলারবোনও আঘাতপ্রাপ্ত হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালে এসিল্যান্ডের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। বুধবার সকালে ফরিদপুর মেডিকেল থেকে আহত এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসানকে ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখিত ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শাহাজালাল বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৪, তাং-৩০/০৩/২০২০ ইং। এদিকে মামলার বর্তমান তদন্তকারী অফিসার ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই দেবব্রদ দাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে ঘটনার মুলহোতা সুব্রত দাস ওরফে অমিতকে একই নাম্বারের দুটি মোটরসাইকেলসহ আটক করেছে। একই নাম্বারের দুটি মোটরসাইকেল পাওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত (যশোর-ল-১১-২৩৩৫) একই নাম্বারের লাল ও কালো রংয়ের মোটরসাইকেল দুটি কার নামে রেজিষ্ট্রেশন সে ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন বলে থানার সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাস জানাগেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।