সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত লিটন হোসেন ঐ গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লিটন রাতে তার বাড়ির পাশের বসেছিলেন। এ সময় প্রতিবেশী মমিনুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র নিয়ে লিটনের উপর হামলা চালায়। তারা লিটনকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার দাবি করেছেন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন জানান, নিহত লিটন বিএনপির একজন কর্মী ছিল। পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্বশত্রুতার জেরে লিটনকে হত্যা করা হয়েছে। ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।