সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় আলোচিত পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার গাতিপাড়া গ্রামে হামলার শিকার হয়ে পল্লী চিকিৎসক আল-আমিন (৩৫) মারা যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।