সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

নির্বাচনী সহিংসহতায় বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শার গোগা ইউনিয়নের আহত আলী ফকির (৫২) আজ ভোরে নিজ বাড়ীতে মারা গেছে। নিহত আলী ফকির পাঁচ ভুলাট গ্রামের মৃতু ইউছুপ আলীর ছেলে।

শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিছে। নিহত পরিবারের সদস্যরা জানান গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোর যান। যশোর থেকে বাড়ী ফেরার পথে গোগা বাজারে রশিদ চেয়ার ম্যানের সন্ত্রাসী বাহিনী কর্তৃক তবিবর রহমান সমর্থিত ১২জন আহত হয়। আহত ১২ জনের মধ্যে আজ মারা গেছে আলী ফকির। আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলাও করেছিলো।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।