সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যথাযোগ্য মর্যাদায় মহানগর আ‘লীগের গণহত্যা দিবস পালিত | চ্যানেল খুলনা

যথাযোগ্য মর্যাদায় মহানগর আ‘লীগের গণহত্যা দিবস পালিত

২৫শে মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ র্মাচ রাতে পাকিস্তানের হানাদার বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর পৃথিবীর জঘন্য ও ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির এটি। ২৫ মার্চ কাল রাতের পরে তথা ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁর ডাকে নিরস্ত্র বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বহুল প্রতীক্ষিত মহান স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
গণহত্যা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ মার্চ দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা নেতৃত্বে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পন করে খুলনা মহানগর আওয়ামী লীগ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মীর মো. লিটন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।