সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ মেডিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান | চ্যানেল খুলনা

ময়মনসিংহ মেডিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগতভাবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব ডাঃ মীর আনোয়ার হোসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীরের নিকট অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারগুলোর অক্সিজেন শেষ হলে রিফিলের প্রয়োজনীয় ব্যবস্থাও প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে করবেন এবং ইতোপূর্বেও প্রতিমন্ত্রী হাসপাতালের করোনা চিকিৎসায় হাসপাতালে সহায়তা করেছেন বলে জানিয়ে তার সহকারী একান্ত সচিব ডাঃ মীর আনোয়ার হোসেন জানান, প্রতিমন্ত্রীর এ বিশেষ সহায়তা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানীভাতা প্রদানের জন্য মাসিক ৪ লক্ষ টাকা হারে বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি যার প্রথম কিস্তির চেক গত ১৯ জুলাই হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।