সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহে বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

ময়মনসিংহে বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০১৪ সালে বোনকে হত্যার দায়ে ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম রুবেল মিয়া (২৯)। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় রুবেল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। ময়মনসিংহের আদালত পরিদর্শক কবীরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া স্ত্রী, ছেলে রুবেল মিয়া ও মেয়ে আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে ভাড়া বাড়িতে থাকতেন। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বাদশা মিয়া বাড়িতে ফিরে ঘরের ভেতর মেয়ে আমেনার কান্না শুনতে পান। ডাকাডাকির পর দরজা না খুললে তিনি (বাদশা মিয়া) ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করতে চেষ্টা করেন। ওই সময় রুবেল মিয়া বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বাদশা মিয়া ঘরে ঢুকে দেখতে পান হাত-পা বাধা ও রক্তাক্ত অবস্থায় আমেনা পড়ে আছেন। আমেনাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় বাদশা মিয়া বাদী হয়ে রুবেলকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা করেন। মামলায় বলা হয়, তুচ্ছ ঘটনার জের ধরে রুবেল মিয়া তাঁর বোনকে ছুরিকাঘাতে হত্যা করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।