সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ম্যানেজারের ভুলে অ্যাগ্রো ফার্মে বকেয়া, বিব্রত সাকিব | চ্যানেল খুলনা

ম্যানেজারের ভুলে অ্যাগ্রো ফার্মে বকেয়া, বিব্রত সাকিব

চ্যানেল খুলনা ডেস্কঃ বকেয়া বেতনের দাবিতে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের হ্যাচারি শ্রমিকরা বিক্ষোভ করেন সোমবার (২০ এপ্রিল)। এই ঘটনায় রাগান্বিত ও বিব্রত ক্রিকেটার সাকিব আল হাসান। ফার্ম ব্যবস্থাপনার দায়িত্ব যাকে অর্পণ করা হয়েছিল, তার ভুলেই ২ মাস ধরে বেতন পাচ্ছিলেন না ফার্মের শ্রমিকরা।

সোমবার সকালে হুট করে খবর ছড়িয়ে পড়ে- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। এ নিয়ে দিনভর আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি থেকে বিভিন্ন কারণে সাকিব তার ফার্মের সরাসরি তদারকি করতে পারছিলেন না। এসময় পাভেল নামের একজন সাকিবের অ্যাগ্রো ফার্মটির ম্যানজার হিসেবে কাজ করেন। তার ওপর আস্থা রাখতেন সাকিব। কিন্তু এই পাভেলের অবহেলার কারণে শ্রমিকদের বেতন আটকা পড়ে যায়। শ্রমিকরা ৪ মাসের বেতনের দাবি করলেও সাকিবের ব্যক্তিগত ম্যানেজার সোহান ২ মাসের বেতন বকেয়া থাকার কথা জানান।

করোনাভাইরাসের এই সময় সাকিব আল হাসান তার পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ক প্রতিবেদন প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। সবকিছু জানার পর সাকিব ভীষণ বিব্রত হয়ে পড়েছেন বলে জানা গেছে। সেইসঙ্গে তিনি ৩০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সমস্ত বেতন পরিশোধ করার নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, এই লকডাউনের মাঝেও সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের সকল কার্যক্রম চালু রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।