সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ম্যাচ হারের পর জরিমানা ধোনির | চ্যানেল খুলনা

ম্যাচ হারের পর জরিমানা ধোনির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচ হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। দলের হারের দিনে ব্যাট হাতে রান পাননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আউট হয়েছেন কোনো রান না করেই। ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হয়েছে তাকে।

হারের পর স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হন ধোনি। এজন্য ১২ লক্ষ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। টুর্নামেন্টে এটি দলের প্রথম ‘অপরাধ’ জন্য শুধুমাত্র অধিনায়ক জরিমানা গুনে ছাড় পেয়েছেন। এরপর একই ভুল হলে ২৪ লক্ষ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকে ৬ লক্ষ রুপি অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

গোটা টুর্নামেন্টে তৃতীয়বার স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে ৩০ লক্ষ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে। সঙ্গে ১ ম্যাচের নিষেধাজ্ঞা। দলের বাকিদের ১২ লক্ষ রুপি জরিমানা অথবা ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।

২০১০, ২০১১ মৌসুমে পরপর দুবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। ধোনির নেতৃত্বে ২০১৮ সালের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট তোলে মাথায়। এবার আইপিএলের নিলাম থেকে নিজেদের দল ঢেলে না সাজালেও বেশ পরিবর্তন এনেছে সিএসকে। তবে অধিনায়ক হিসেবে ধোনির প্রতিই আস্থা আছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট।

এবারের আসরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গতকাল (শনিবার) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই। এ ম্যাচে আগে ব্যাট করে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করে তারা। তবে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক। শূন্য রানে আউট হয়ে ফেরেন ধোনি। শেষপর্যন্ত ম্যাটটাও হারতে হয়েছে হলুদ জার্সিধারীদের। দিল্লির দুই ওপেনার শেখর ধাওয়ান (৮৫) ও পৃথ্বী শ (৭২) এর ব্যাটে ৭ উইকেটে জয় তুলে নেয় তরুণ অধিনায়ক ঋষভ পান্তের দল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।