সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে ১০ লাখ টাকার মাছসহ একটি মৎস্য ঘের বেদখলের আশংকা! | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে ১০ লাখ টাকার মাছসহ একটি মৎস্য ঘের বেদখলের আশংকা!

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি মৎস্য ঘের বেদখল হওয়ার আশংকা করছেন এর মালিক। মৎস্য ঘের অধ্যুষত জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের মহর আলী গাজী শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন আশংকার কথা প্রকাশ করেন। ঘেরটিতে এখন প্রায় দশ লাখ টাকার মাছ রয়েছে বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে ‘আওয়ামী লীগের প্রবীন নেতা’ মহর আলী গাজী বলেন, ২০১৩ সাল থেকে ৬১ বিঘা জমিতে ঘের করছেন তিনি। সম্প্রতি একটি মহল ঘেরটি দখলে উদ্দেশে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ২১ মে থেকে শুরু করে পরপর ৩ দফায় থানায় শালিস বৈঠক হয়। ওই বৈঠকে কাগজপত্র যাচাই করে থানা পুলিশ আমাকে ঘেরে থাকার নির্দেশ দেয়। বর্তমানে ঘেরের মাছ বড় হওয়ায় ডেউয়াতলা গ্রামের রিয়াজ হাওলাদার ও তার লোকজন ঘেরটি দখলের চেষ্টা চালাচ্ছে।

অপরদিকে এই ঘেরটি সম্পর্কে রিয়াজ হাওলাদার বলেন, ২০১৩ সালে মহর আলী গাজী আমাদের এই ঘেরটি জোরপূর্বক দখলে নেয়। আমরা ঘেরটি পুনরুদ্ধারের জন্য স্থানীয় এমপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।