সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে হেফজোখানার ছাত্রের লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে হেফজোখানার ছাত্রের লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের

বাগেরহাটের মোড়েলগঞ্জে আবাসিক হেফজোখানার পিছন থেকে হাসিবুল ইসলাম(১০) নামে এক শিশু ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মামলাটি রেকর্ড হয়েছে। এর বাদি হয়েছেন নিহেতর মা তাছলিমা বেগম। মামলা নম্বর-৪। আসামি অজ্ঞাত।
ঘটনার ২৪ ঘন্টা পার হলেও হাসিবুল হত্যাকান্ডের কোন কিনারা এখনো হয়নি। তবে শিশু সদনের বাবর্চি সিদ্দকুর রহমান(৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে(৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, রবিবার বেলা সাড়ে ৭টা  দিকে মোরেলগঞ্জ সদরের রহমাতিয়া শিশু সদন ও হেফজোখানার নজরানা বিভাগের আবাসিক ছাত্র হাসিবুল শেখ(১০) এর মরদেহ হেফজোখানার বাইরে থেকে উদ্ধার করে পুলিশ।
হাসিবুলের গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমান পেয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি, সিআইডি ও র ্যাবের পৃথক পৃথক দল মাঠে কাজ করছে।
 এদিকে শিশুটির লাশের পোষ্টমর্টেম শেষে রবিবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।