সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা সুপারের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা সুপারের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপারেরে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
গতকাল শনিবার বেলা ১১টায় পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারিরা মাদরাসা সুপার মো. আব্দুস সোবাহান এর বিরুদ্ধে মাদরাসা পরিচালনায় নানা অনিয়ম, মাদরাসার নামে পাওয়া পানির ট্যাঙ্কি আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়মিত না দেওয়া, মাদরাসার পক্ষে অবৈধভাবে অন্যের জমি দখল ও টাকার বিনিময়ে কর্মচারি নিয়োগের অভিযোগ তোলেন।

বিক্ষোভ সমাবেশে ওবায়দুর রহমান রিমন তালুকদার, অধ্যাপক মাইনুল শিকদার, শাহীন হাওলাদার, আব্দুস সোবাহান মিয়া, লাভলী বেগম  প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, মাদরাসা সুপার আয়া ও নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়েছেন। ইমরান শেখকে নৈশ প্রহরী পদে নিয়োগের কথা বলে দেড় লাখ ও  লাভলী বেগমকে আয়া পদে চকুরি দেওয়ার কথা বলে দু’দফায় এক লাখ টাক নিলেও তাদেরকে চাকুরি দেননি। টাকাও ফেরত দেননি।

গত বুধবার গোপনে অপর দু’জনের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারিরা। লাভলী বেগম এবিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবেও অভিযোগ দায়ের করেছেন।

এ সম্পর্কে জানতে চাইলে সুপার মো. আব্দুস সোবাহান বলেন, এসব অভিযোগেরে কোন ভিত্তি নেই। টাকার লেনদেন ছাড়াই আয়া ও নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।