সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারার অভিযোগ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারার অভিযোগ

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারা করায় গণ অভিযোগ  দায়ের হয়েছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ।
লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শেখপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়ির সামনে দিয়ে সরকারি রেকর্ডিও ভাড়ানি খালটি প্রবাহিত । উম্মুক্ত খালটির উভয় পাশের্^র প্রায় ৩ শ’ বিঘার মালিকাধীন জমি ও ছোট বড় দুই শতাধিক ঘের রয়েছে। আর খালের মাধ্যমে এলাকাবাসি পানি নিষ্কাষনসহ  জোয়ার ভাঁটার সুবিধা ভোগ করছে। কিন্তুএলাকার কতিপয় প্রভাবশালী স্বার্থন্বেষী মহল বাঁধ দিয়ে মাছ চাষের অপচেষ্টা চালাচ্ছে। এতে করে ফসলহানী সহ এলাকার হাজার হাজার লোক ক্ষতির সম্মখীন হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য নাজমুল হাসান রানা ও  এলাকাবাসি গণ অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে। প্রভাবশালী মহলটি যাতে নিজ স্বার্থ হাসিলে ফসলহানী সহ এলাকার বৃহৎ ক্ষতি থেকে রক্ষার আবেদন করেছে এলাকাবাসি।
ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, অস্থায়ী ভিত্তিতে এ বাঁধ দেয়া হচ্ছে। ধান কাটার মৌসুম শেষ হলে আবার বাঁধ খুলে দেয়া হবে।
সহকারী কমিশনার (ভ‚মি ) মিকাইল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।