সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে আ.লীগ ও যুবলীগ দুই নেতা হত্যার এক বছর ট্রাইবুনালে বিচারের দাবি | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে আ.লীগ ও যুবলীগ দুই নেতা হত্যার এক বছর ট্রাইবুনালে বিচারের দাবি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে
পিটিয়ে কুপিয়ে ও গুলিকরে হত্যার এক বছর পূর্তী আজ। খুনিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় দৈবজ্ঞহাটি এলাকায় আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ এলাকাবাসি এ নৃশংস হত্যাকান্ডের দ্রুত ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে।
২০১৮ সালের ১লা অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার(৪৫)ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শুকুর শেখকে(৩৮) হত্যা করে দলীয় নেতা কর্মীরা। একই সাথে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেওয়া হয় আনছার আলীর স্ত্রী মঞ্জু খানমের এবং যুবলীগ কর্মী বাবুল শেখের।
নিহত আনছার আলীর স্ত্রী মঞ্জু খানম, পিতা নেছার আলী দিহিদার, মেয়ে ছাবরিনা আফরিন সুমি, ছেলে শাওন দিহিদার, নিহত শুকুর আলীর বড় ভাই ফারুক আহমেদ, ইউনিয়ন আ. লীগের সভাপতি কিছলুর রহমন খোকন, মুক্তিযোদ্ধা ওয়াদুদ শেখ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আকন হাবিবুর রহমান, ইউপি সদস্য হায়দার আলী বেগসহ শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।
দলীয় কোন্দলের কারনে গেল বছর আ. লীগ দলীয় চেয়ারম্যান শহিদুল ফকিরের নেতৃত্বে এ জোড়া হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই দিনই থানা পুলিশ ঘটনাস্থল (ইউনিয়ন পরিষদ) থেকে শহিদুল ফকিরকে গ্রেফতার করে।
এ ঘটনায় থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। পৃথক ৩টি মামলা হয়। পুলিশ মামলার প্রধান আসামি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ ৫৮জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।