সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জের পঞ্চকরণে মৎস্যজীবীদের চাল নিয়ে তুলকালাম কান্ড; আহত ৬ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জের পঞ্চকরণে মৎস্যজীবীদের চাল নিয়ে তুলকালাম কান্ড; আহত ৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে কথিত পাঁচার সন্দেহে আটক করা মৎস্যজীবীদের ১৬ বস্তা চাল আটকের ঘটনায় মারপিটে ৬জন আহত হয়েছেন। রক্তাক্ত জখমী কলেজছাত্র শফিক খানকে(১৮) রাত ৮টার দিকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হানিফ খান(৫৫), মোশারেফ খান(৪৫), রবিউল খান(২৩) রেজা হাওলাদার(২৩) ও সালমান খলিফাকে(১৭) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৬ টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে বলেন, একটি ট্রলারে ১৬ বস্তা চাল আটকের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে চাল পাঁচার বা চুরির প্রমান পাওয়া যায়নি। পরে সেখানে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে বলে শুনেছি।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মৎস্যজীবীদের চাল নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।