সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার (১৯ এপ্রিল) রাত ৮ টা ২০ মিনিটের দিকে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেছে দেখা যায়, এক যুবককে ধাওয়া করে একটি গলির মধ্যে নিয়ে বেশ কয়েকজন যুবক ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

পুলিশের একটি সূত্র জানায়, রায়েরবাজারের কিশোর গ‍্যাং পাটালী গ্রুপের প্রধান ফালান গ্রুপের নাক্কা রাসেলের সাথে জয়ের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে ফালান গ্রুপের আলমকে একা পেয়ে জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। অভিযানে ব্যস্ত ছিলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।