সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে রবিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে রবিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে ভান্ডারখোলা গ্রামের রবিউল মোল্লা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মোল্লাহাট চিতলমারী সড়কের ভান্ডারখোলা এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে এলাকাবাসী। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন হত্যা মামলার বাদী পান্নু শেখ, রবিউলের মা কুলছুম বেগম , স্ত্রী সাবিনা আক্তার, রবিউলের চাচাতো ভাই মোল্লা আনিছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন রবিউলের পিতা রতু মোল্লা, আটজুড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা, আটজুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিকলু মোল্লা প্রমূখ।

উল্লেখ্য গত ২২ মে জমিজমা সংক্রান্ত বিরোর্ধের জেরে পতিপক্ষরা রবিউল মোল্লাকে হত্যা করে। এ ঘটনায় রবিউল মোল্লার ফুফাতো ভাই পান্নু শেখের বাদিত্বে ২৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫ জনের বিরুর্ধে হত্যা মামলা দায়ের হয়। উক্ত মামলায় আসামী বাসার মোল্লা ও তাঁর ছেলে রাজিব মোল্লা গ্রেপ্তার হলেও অন্য আসামীরা পলাতক রয়েছে। পলাতক সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার পূবক বিচার দাবিতে এ মানববন্ধন হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।