সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই এর অভিযোগ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই এর অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে ইমন মুন্সী নামে এক যুবককে কুপিয়ে জখম করে নগদ ৫০ হাজার টাকা ও দামি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামার গ্রামে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই রাতেই আহত যুবককে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইমন মুন্সী (২১) এ উপজেলার কাঠাদুরা গ্রামের মৃত সৌদ মুন্সীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ইমন মুন্সী জানায়, শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে কামার গ্রামে পৌঁছলে কয়েক জনে গতিরোধ করে প্রথমে মোবাইল ছিনিয়ে নেয়। এরপর কাছে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় টাকা ও মোবাইল রক্ষার চেষ্টা করায় ছুরিকাঘাত ও এলোপাথাড়ি মারপিট করে ইমনকে। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভিকটিম ইমনের মা মনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন ছেলের বেডে বসে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে যারা জখম করেছে এবং টাকা ও মোবাইল ছিনতাই করেছে তাদের শাস্তি চাই।

এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, ছিনতাই অভিযোগে ৩ জনকে সন্দেহ মূলক আটক করা হয়েছে। তবে, উভয় পক্ষ মিমাংসার জন্য আসছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।