সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে মুজিব বর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ভিত্তি প্রস্থর উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে মুজিব বর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ভিত্তি প্রস্থর উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান’ প্রকল্পের আওতায় আরো ৭০টি গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্থ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে আঠারোবাকী নদীর তীরে এ গৃহ নির্মান কাজের উদ্বোধন করা হয়। এ গৃহ নির্মাণ কার্যক্রম ভিত্তিপ্রস্থের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ওয়াহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ, ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ মাহাতাব উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে মোল্লাহাট উপজেলায় ৭০টি গৃহ নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে আঠারোবাকী নদীর তীরে ৪০টি এবং গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামে আঠারোবাকী নদীর তীরে ৩০ টি গৃহ নির্মান করা হবে। যার প্রতিটি গৃহে ব্যয় হবে ২ লক্ষ ৪০ হাজার টাকা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।