সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোল্লাহাটের মাদ্রাসাঘাট বাসস্ট্যান্ড থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ প্রশান্ত শাহা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । রবিবার (২০) জুন দিবাগত রাত ১১ টার দিকে মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ তাঁকে আটক করে। প্রশান্ত শাহা বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত কার্তিক শাহার ছেলে।
মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ শেখ জানান, প্রতিদিনের মত হাইওয়ে পুলিশের একটি টিম মাদ্রাসাঘাট বাসস্ট্যান্ডে খুলনা-মাওয়া মহাসড়কে টহল ডিউটি করছিল । এমন সময় মাদ্রাসাঘাট বাসস্ট্যান্ড থেকে বাসের জন্য অপেক্ষমান প্রশান্ত শাহাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাঁকে ধরে কাধে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করি। আটককৃত আসামীকে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে তাঁর নামে আমি নিজে বাদী হয়ে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছি। মামলা নং-০৯। মাদক করাবারি প্রশান্তকে আজ সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।