সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) এর আওতায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মোসাঃ রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কুষ্ণ, শিক্ষা কর্মকর্তা মোঃ ককামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মোঃ বাবলু মোল্লা, মুন্সি তানজিল হোসেন ও শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, মহিলা ও শিশু বিষয়ক, সমাজ সেবা কর্মকর্তা শিক্ষক প্রতিনিধিসহ কমিটির সকল সদস্য।
পরিকল্পনা সভার রিসোর্স পার্সন ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, পুষ্টি আমাদের দৈনন্দিন জীবনের অতীব গুরুত্বপূর্ন একটি বিষয়। পুষ্টিছাড়া কোন স্বাভাবিক জীবন কল্পনাও করা যায়না। সরকারের জাতীয় পুষ্টি নীতিমালার আলোকে মোল্লাহাট উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিতদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে তিনি উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কার্যকরী ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সকল শ্রেনি-পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও ইউনিয়ন উন্নয়ন কমিটির নিয়মিত সভা ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে অনুরোধ জানান। পরিকল্পনা সভায় ক্রেইন প্রকল্পের কার্যক্রম ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্পাদিত কার্যক্রম বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন জেজেএস ক্রেইন প্রকল্পের লাইভলীহুড এ্যান্ড প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট মোঃ আশরাফুল ইসলাম এবং কমিটির যৌথ পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম পরিচালনা করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, বাগেরহাট এর নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম। জেজেএস এর মনিটরিং অফিসার আলীহায়দার, উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা ও রূপান্তর এর সিএসও মোবিলাইজার আব্দুল করিম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডএর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলারউপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।