সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে দু'পক্ষের সংঘর্ষে আহত ৯ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

বাগেরহাটের মোল্লাহাটে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। উপজেলার কামারগ্রাম এলাকায় গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সকলে মোল্লাহাট ও গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উভয় পরিবার সূত্রে জানা যায়, কামার গ্রামের শামসুল হক মোল্লার ছেলে আজিজ মোল্লা ঘটনার রাতে বাড়ির কাছে বিলে মাছ শিকার করতে যান। এসময় পাশের বাড়ির আক্কাস শেখের ছেলে মওজুল শেখ তাকে মাছ চোর বলে গালাগালি করে। আজিজ মোল্লা এর প্রতিবাদ করায় প্রথম দফায় তাদের দুজনের সংঘর্ষ হয়। এরপর উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতরা হলেন, বুলু শেখ (৬০), সানজিদা (১৬), ফায়জুন্নেছা (৪৫), মওজুল শেখ (৫৫), রিক্তা (২৫), নাছিমা বেগম (৫৮), আ: হাকিম (১৬), নুরুল হক মোল্লা (৬৫), আজিজ মোল্লা (২৪)।
সংবাদ লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করে নাই।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।