সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ায় দুই প্রসূতি মা কে উপহার প্রদান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ায় দুই প্রসূতি মা কে উপহার প্রদান


মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক (নরমাল) প্রক্রিয়ায় সন্তান প্রসব করায় দুই প্রসুতি মাকে উপহার দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। গতকাল রোববার দুপুরে উপজেলার গাংনী মাতারচর কমিউনিটি ক্লিনিকে গিয়ে তিনি এই উপহার প্রদান করেন। কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে থাকা সিএইচসিপি শাকিলা রহমান বলেন- ১৫ সেপ্টেম্বর খাদিজা বেগম (২৫) অসুস্থ অবস্থায় আমাদের কমিউনিটি ক্লিনিকে সন্তান প্রসবের জন্য ভর্তি হলে তার স¦াভাবিক (নরমাল) প্রক্রিয়ায় একটি পুত্র সন্তান প্রসব করে ঠিক এক সপ্তাহের ব্যবধানে শরীফা বেগম(২২) একটি কন্যা সন্তান প্রসব করে। দুজন প্রসূতি মা ও শিশু সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন- বর্তমানে দেশে গর্ভবতী মা দের সিজারিয়ানের প্রবনতা বেড়ে গেছে বেশীর ভাগ গর্ভবতী মা দের সিজার করানো হয়। এতে মা এবং সন্তানের স্বাস্থ্য ঝুকি বেড়ে যায়। গর্ভবতী মা যাতে সিজার না করিয়ে স্বাভাবিক (নরমাল) প্রক্রিয়ায় সন্তান প্রসবে উৎসাহী হয় যার কারনে আমরা দুই গর্ভবতী মা কে উপহার প্রদান করি। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেীমিত্র, স্বাস্থ্য পরিদর্র্শক দিলিপ কুমার, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কমিনিটি ক্লিনিকের সিএইচসিপি শাকিলা রহমান প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।