সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে আধিপত্যের জেরে ঈদের রাতে বৃদ্ধকে গলাকেটে হত্যা ! | চ্যানেল খুলনা

মোল্লাহাটে আধিপত্যের জেরে ঈদের রাতে বৃদ্ধকে গলাকেটে হত্যা !

বাগেরহাটের মোল্লাহাটে দুই গ্রæপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের রাতে ইউসুফ শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাড়িদাহ গ্রামে আজ শুক্রবার (ঈদ রাতে) পৌনে ৪টার দিকে জঘণ্য এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ইউসুফ শেখ (৭৫) হাড়িদাহ গ্রামের মৃত রুংগু শেখের ছেলে।
নিহতের পক্ষের লোকেরা জানান, হাড়িদাহ গ্রামে রশিদ গ্রæপ ও আবেদ গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গত (১৯ এপ্রিল) সোমবার দু’গ্রæপের ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় ডেকে গত ২৫ এপ্রিল উভয় গ্রæপের মধ্যে মিট মিমাংসা করা হয়। ওই মিট মিমাংসার ১৯ দিন পর আবারো উত্তেজনা দেখা দেয়। তার জের ধরে রশিদ গ্রæপের লোকজন শুক্রবার (১৪মে) ঈদের রাতে ৩.৪৫ দিকে হামলা চালিয়ে ঘুমন্ত অবস্থায় ইউসুফ শেখকে গলা কেটে হত্যা করে। এ খবরে মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত ইউসুফ শেখের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় উভয় পক্ষের অন্তত ৯ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দিন (ফকিরহাট সার্কেল) ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর জানান, দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।