সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বৈশি^ক মহামারি করোনায় এ উৎসব ঘরে বসে পালন করেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরেই পৌছে যাচ্ছে। মলিন মুখে খুশির হাসি সাধারণ মানুষের মাঝে। ঈদ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ৪৫০ টাকা ও ৮শ’ পরিবার পেলেন ৫শ’ টাকা সর্বত্রই বিতরণ চলছে। একই দিনে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর দেওয়া মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।

সোমবার সকালে তেলিগাতি ইউনিয়নে ২৯শ’, পঞ্চকরণ ইউনিয়নে ৩৭শ’ হোগলাপাশা ইউনিয়নে ২৯শ’ দৈবজ্ঞহাটী ইউনিয়নে ৩৭শ’ সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, রেজাউল ইসলাম নান্না, পারুল বেগম। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রভাস চন্দ্র মন্ডল, বাকি বিল্লাহ, সিফাত আল মারুফ, শেখ আব্দুল মজিদ, ইউপি সচিব জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, দেবাশিস মজুমদার, সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আবুল কালাম আজাদ, ইলিয়াস শেখ, রতন কুমার দাস, দেলোয়ার হোসেন, ফেরদৌসি খানম। গত এক সপ্তাহ ধরে এ উপজেলায় সহায়তা বিতরণ চলছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপজেলার ১৬টি ইউনিয়নে ৫৭ হাজার ১৬৩ জনকে ৪৫০ টাকা করে এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে  বিতরণ অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।