সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ৩৩৭ হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ৩৩৭ হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

এলাকার শিশুকল্যান নিশ্চিত করার লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ বকনা বাছুর বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন।
রবিবার সকালে আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বকনা বাছুর বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল উপজেলা এপিসি ম্যানেজার ফুলি সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। সঞ্চালনার ছিলেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন ।
সভা শেষে উপজেলার ৬ ইউনিয়নের ৩৩৭ হতদরিদ্র পরিবারকে বকনা বাছুর বিতরণ করা হয় ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।