সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ১৪ ইউপিতে নির্বাচন, ঝুকিপূর্ন ৭,মাঠে থাকছে র‌্যাব,বিজিপি | চ্যানেল খুলনা

ইউপি নির্বাচন

মোরেলগঞ্জে ১৪ ইউপিতে নির্বাচন, ঝুকিপূর্ন ৭,মাঠে থাকছে র‌্যাব,বিজিপি

এম.পলাশ শরীফ :: প্রথম ধাপে ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ ইউনিয়নে আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে জিউধরা, পুটিখালী, বনগ্রাম, চিংড়াখালী, তেলিগাতি, হোগলাবুনিয়া ও বহরবুনিয়া ৭টি ইউনিয়ন রয়েছে ঝুঁকিপূর্ন অবস্থানে।

কঠোর নিরাপত্তা,অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের জন্য নজরদারিতে মাঠে থাকছেন ৩ প্লাটুন র‌্যাব, ১০ প্লাটুন বিজিবি, পুলিশের ৫টি স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ১৪টি, ১২৮টি ভোট কেন্দ্রে থাকছে ৫ জন করে পুলিশ সদস্যর টিম সর্বমোট ৭০৬ জন। এ ছাড়াও আনসার ভিডিপি ২ হাজার ১৭৬ জন সদস্য ২৫৬ জন পিসি, এপিসি এর মধ্যে ২ জন করে অস্ত্রধারী কেন্দ্রে থাকছেন।

এ সর্ম্পকে নির্বাচন পরিচালনা আইন শৃংখলা দায়িত্বে থাকা সমন্বয়কারি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, শান্তি শৃংখলা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তকে ঝুঁকিপূর্ন ইউনিয়নগুলোর ক্ষেত্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। ৫জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক থাকছেন। প্রধান সমন্বয়কারি থাকছেন জেলা এডিসি জেনারেল খন্দকার মো. রেজাউল করিম।

উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা বলেন, এ উপজেলায় ১৬ টি ইউনিয়নের ১৪টি ইউপিতে ১২৮ টি ভোট কেন্দ্রে ৫৪৬ টি কক্ষে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার রয়েছে ১লাখ ৭৩ হাজার ৭৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৭৩ এবং নারী ভোটার ৮৬ হাজার ৬০ জন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।