সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ১১ ক্লিনিকে অভিযান ৯ টিকে জরিমানা ৩টিতে সিলগালা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ১১ ক্লিনিকে অভিযান ৯ টিকে জরিমানা ৩টিতে সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯টি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারকে ১লক্ষ ১৩ হাজার টাকা অর্থদন্ড ও ৩ টিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দিনভর মোরেলগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ১১টি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ওই সব স্বাস্থকেন্দ্রে সেবার মান ঠিক না থাকা, সেবার মূল্য তালিকা সঠিকভাবে না থাকা ও অতিরিক্ত অর্থ নিয়ে সেবা প্রদানের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়।
এদের মধ্যে রহিমা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, নুরজাহান ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার, আর এম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার,ফাতেমা মমতাজ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, বাধাল গ্রামীণ সেবা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, রাইসা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও নিউ তন্বী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার। সর্বমোট ১ লক্ষ ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ছাড়া ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও রায়হান ডায়াগনস্টিক সেন্টার এই ৩টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।