সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় নৌকায় ভোট দেওয়ার আহবান: চেয়ারম্যান মোর্শেদা আক্তার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় নৌকায় ভোট দেওয়ার আহবান: চেয়ারম্যান মোর্শেদা আক্তার

প্রথম ধাপে ইউপি নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে ১নং তেলিগাতি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেছেন, স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় সকলকে একাযোগে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।

বৃহস্পতিবার বিকেলে হেড়মা বাজারে নির্বাচনী কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লাল। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদ রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা আ. মান্নান আকন, মাওলানা নজরুল ইসলাম, হাকিম খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি খান নাহিদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বাচ্চু, শ্রমিক লীগ সভাপতি মো. সালাহ উদ্দিন, তাঁতীলীগ সভাপতি খান মনিরুজ্জামান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার আরো বলেন, স্বাধীনতার স্ব-পক্ষের মানুষ কখনও নৌকা প্রতিকের বিরোধিতা করতে পারেনা। স্বতন্ত্র প্রার্থী বর্তমান সরকারের ভাতাভোগীসহ সুবিধাভোগ করে। নৌকা প্রতিকের বিরোধিতা করে প্রার্থী হয়েছেন। সুদ ব্যবসায়ীর সাথে জড়িত ব্যক্তি কখনও জনগনের সেবক হতে পারে না। প্রয়াত আওয়ামী লীগ নেতা খান ছাদেকুর রহমান ছাদুখা জনগনের সাথে দীর্ঘদিনের বন্ধন এ ভালোবাসার মানুষ তাকে এখনও ভোলেনি। ১১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে সাধারণ ভোটাররা তাকে বিপুল ভোট দিয়ে পুনরায় বিজয় করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।