সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম ৪ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম ৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় রবিবার মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হল আমিনুল ইসলাম মিলন(৩৯), সজল শেখ (২০), হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, ঘটনারদিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাঁটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যায়। এসময় জমিতে মাটি কাঁটার কাজ চলাকালীন সময়ে ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাাদর উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলন সহ ৪ জন আহত হয়।
আহতদের প্রথমে মোড়েলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত মিলনের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালু সহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।