সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে রফিজ স্মৃতি বিদ্যালয়ের গাছ আত্মসাতের অভিযোগ | চ্যানেল খুলনা

ইউএনও বরাবর অভিযোগ দায়ের

মোরেলগঞ্জে রফিজ স্মৃতি বিদ্যালয়ের গাছ আত্মসাতের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের গাছের বিভিন্ন অংশ আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির স্থায়ী দাতা সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন তালুকদার এ অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগে জানা গেছে, আনোয়ার হোসেন তালুকদারের পিতার দানকৃত ১ একর ৮৩ শতক জমিতে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত। তার পিতা ঐ বিদ্যালয় ৩০ টি মেহগনি গাছ রোপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন তালুকদার ঘটনারদিন ৮মার্চ নৌকা যোগে গাছের বিভিন্ন অংশ নেয়ার সময় স্থানীয় লোকজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবহিত করেন। এর প্রেক্ষিতে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গাছগুলো প্রধান শিক্ষক আসবাবপত্র তৈরীর জন্য করাত কলে নিতে চেয়েছিলেন। কিন্তু এ গাছ স্থানান্তরের জন্য ম্যনেজিং কমিটির রেজুলেশন দেখাতে পারেনি। তাই গাছের অংশগুলো ম্যানেজিং কমিটির একজন সদস্যের দায়িত্বে রাখা হয়েছে।
প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন জানান, বিদ্যালয়ের আসবাবপত্র তৈরীর উদ্দেশ্যে গাছের অংশ করাত কলে নেয়া হচ্ছিল। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্ধের জের হিসেবে তাকে হয়রানির জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গাছ দিয়ে আসবাবপত্র নির্মানের জন্য রেজুলেশনও হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।