সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে খনিরখন্ড সিদ্দিকীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার ও করনিকের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় অভিভাবকরা।

এ সময় মাদ্রাসা সুপার আব্দুল হামিদ ও করনীক শাহ আলম উপস্থিত ছিলেন না। মাদ্রাসা অনেক শিক্ষার্থী, শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশাও মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন মো. জাহিদুল হাওলাদার, দেলোয়ার খান, লুৎফর রহমান হাওলাদার, কবির খান, মো. আলী আকবর, নাছিমা বেগম, ইমরান হাওলাদার, সাবানা বেগম, মানববন্ধনে বক্তারা বলেন, অর্থ বানিজ্য করে ২০১৫ সালে মাদ্রাসা সুপার কৃষি, বিপিএড, আইসিটি ও বাংলা বিষয়ে ৪টি পদে ৪ জন শিক্ষক নিয়োগ দেয়।

এ ছাড়াও করনীয় ও সুপারের যোগসাজসে গত ২৪ জানুয়ারি পরিচ্ছনাকর্মী নিয়োগ পরীক্ষায় অর্থ বানিজ্য ও অভ্যান্তরীন দুর্নীতির কারনে মাদ্রাসাটি শিক্ষা ব্যবস্থা ধংসের প্রান্তে। দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। সুপার নিয়মিত মাদ্রাসা না এসে ইচ্ছেমাফিক পরিচালনা করছে। তার এ সব অনিয়ম ও দুর্নীতি তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়ছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

এদিকে সুপারের অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান খান ও আলী আকবর।

এ বিষয়ে খনিরখন্ড সিদ্দিকীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল হামিদ বলেন, চেয়ারম্যানের পছন্দমত প্রার্থীকে নিয়োগ দিতে না পারায় কতৃপয় লোক তার বিরুদ্ধে মানববন্ধন করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।