সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পর্ঘ অর্পণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মাকছুদা আক্তার মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
শহীদ ব্যধিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎসহ বিভিন্ন বেসরকারি সংস্থা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।