সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনভর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিলো শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সরকারিএসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
অপরদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেলা ১২টার দিকে ৫দিন ব্যাপি সুবর্ণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি।
এসব কর্মসূচিতে অন্যানের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে বহরবুনিয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতা তরিকুর ইসলাম শিকদারের নেতৃত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।