সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে কৃষককে পিটিয়ে আহত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে কৃষককে পিটিয়ে আহত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সমির হালদার(৫৫) ওরফে সমির সাধু নামে এক কৃষককে মারপিট ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আমবাড়িয়া গ্রামের মৃত নগরবাসি হালদারের ছেলে সমির হালদারকে মারপিট করে শরীরে বিষাক্ত দ্রব্য ঢেলে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সমির হালদারের ভাই সুশীল হালদার বাদি হয়ে প্রতিপক্ষ সুরেশ ঢালী ও অশোক ঢালীসহ ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব শত্রæতার জের ধরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লখ করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।